ইছামতি সংবাদ পত্রিকার একাদশ তম সাহিত্য বাসর

ইছামতি সংবাদ পত্রিকার একাদশ তম সাহিত্য বাসর



ইছামতি সংবাদ, ১০ নভেম্বর : প্রতি মাসের মতো নভেম্বর ২০২২ এর প্রথম রবিবার ৬ নভেম্বর ‘ইছামতি সংবাদ’ দফতরে বসেছিল মাসির সাহিত্য আড্ডার আসর। এই মাসে ছিল পত্রিকার একাদশ তম সাহিত্য বাসর


সংখ্যার খুব বেশি তারতম্য না ঘটলেও প্রতি মাসের মতো এমাসেও ইছামতি সংবাদ দফতরে সাহিত্য বাসর ছিল অত্যন্ত প্রাণোচ্ছল। এবারের সাহিত্য বাসরে উপস্থিত ছিলেন কবি আলি ফযর আল জামান, আব্দুল্যা শাহাজী, পরিবেশ কর্মী শমীক চক্রবর্ত্তী,

কবি বরুণ পাল, বিজ্ঞান কর্মী মলয় মণ্ডল, কবি রীণা পাল দত্ত, দিলীপ বিশ্বাস, তাপস ঘোষ, অপূর্ব কুমার মণ্ডল, চঞ্চল বিশ্বাস প্রমূখ কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনার পাশাপাশি ‘ইছামতি সংবাদ' পত্রিকা বার্ষিক অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়টিও প্রাধান্য পায় উপস্থিত অতিথিদের কাছে। প্রতি বছরের মতো এবছরও পত্রিকার বার্ষিক অনুষ্ঠানকে সফল করে তুলতে যে তারা বদ্ধ পরিকর, তা স্পষ্টতই উঠে আসে অতিথিদের বক্তব্যে।

জন পড়েছেন

2/Post a Comment/Comments

  1. আমি পুনে মহারাষ্ট্র তে থাক। পত্রিকার soft copy তো পড়ে নিতে পারব। Hard copy কি ভাবে পাওয়া যাবে।

    ReplyDelete
    Replies
    1. আপনার ফোন নম্বর দেবেন । পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হবে ।

      Delete

Post a Comment

বিজ্ঞাপন

বিজ্ঞাপন