শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন
ইছামতি সংবাদ, ৬ জুলাই : তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগের অনুষ্ঠিত হলো শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী।
সোমবার ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন বসিরহাট টাউন হল মঞ্চে এক বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছিল তথ্য ও সংস্কৃতি দপ্তরের বসিরহাট শাখার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল, মহকুমা শাসক জসলীন কৌর, সন্দেশখালির বিধায়ক সনৎ সরদার, বসিরহাট মহকুমার দু'জন ডিএমডিসি নাজিরুদ্দিন সরকার ও পিন্টু ঘরামী, বসিরহাট থানার আইসি সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিন মঞ্চে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা ঘটে অনুষ্ঠানের। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে তাঁর জীবনকে তুলে ধরে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল টাউন হল কক্ষে। ফিতে কেটে প্রদর্শনীর শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা, এরপর প্রদর্শণী একাগ্রচিত্তে পর্যবেক্ষণ করেন অতিথিবৃন্দ। এদিন বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান মঞ্চে।
জন পড়েছেন

Post a Comment