বন্দেমাতরম এর সার্ধশত বর্ষ উদযাপন

বন্দেমাতরম এর সার্ধশত বর্ষ উদযাপন 




ইছামতি সংবাদ, ২৬ ডিসেম্বর  : 'বন্দেমাতরম' সার্ধশত বর্ষ পূরণের বিশেষ কর্মসূচি। বসিরহাট রাষ্ট্রবাদী সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ২৬ ডিসেম্বর বসিরহাট রবীন্দ্র ভবন মঞ্চ আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য, গণেশ ঘোষ, শ্রীনিবাস দাস প্রমুখ।  রবীন্দ্র ভবনের মূল দ্বারে নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেপির বসিরহাট জেলা সভাপতি। ঋষি বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম গানের দেড়শতম বর্ষ পূর্তি উপলক্ষ্যে এদিন দেশপ্রেমকে জাগিয়ে তুলতে নব প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় অঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। বিষয় 'দেশপ্রেম' এর উপরেই এদিনের সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সুকল্যাণ বৈদ্য। 



জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন