বিরসা মুন্ডার জন্মদিন পালন এর প্রস্তুতিতে সাংবাদিক সম্মেলন
ইছামতি সংবাদ, ১৩ নভেম্বর: বিরসা মন্ডলের সার্ধশত বর্ষ জন্মদিন উদযাপনের প্রস্তুতিতে একাধিক কর্মসূচীর বার্তা দিয়ে সাংবাদিক সম্মেলন করল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। বিজেপির বসিরহাট জেলা কমিটির উদ্যোগে পালিত হবে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মদিন। আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে বসিরহাট মহকুমার সন্দেশখালি এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিরসা মুন্ডার জন্মদিন পালন উপলক্ষে একাধিক কর্মসূচির বিষয় নিয়ে বৃহস্পতিবার বিজেপির জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য, জেলা কমিটির মুখপাত্র শ্রীনিবাস দাস ও জেলা সম্পাদক সনৎ সরদার প্রমুখ।
জন পড়েছেন

Post a Comment