আগ্নেয়াস্ত্র ও জালনোট সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতি
ইছামতি সংবাদ, ৪ ডিসেম্বর: ছক বানচাল করে দিল বসিরহাট থানার পুলিশ। বুধবার ভোর রাতে বসিরহাট শশিনে এলাকা থেকে বসিরহাট থানার পুলিশের হাতে ধরা পড়ে ৫ দুষ্কৃতী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, জাল নোট ও একটি আরটিকা গাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে।
জানা যায় বুধবার ভোররাতে বসিরহাটের শশিনা বাজার এলাকায় অপরাধমূলক কাজকর্মের জন্য জড়ো হয়েছিল নিউ ব্যারাকপুর এর বাসিন্দা দীপক শীল, সুবীর দে, খোলাপোতার বাসিন্দা হাফিজুর রহমান, আমিনুর ও মাটিয়ার বাসিন্দা মোকসেদ আলী নামে এই পাঁচুষ্কৃতী। রাতের অন্ধকারে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে টহলরত পুলিশকর্মীরা। কথায় অসংলগ্ন আচরণ উঠে আসায় তাদের তল্লাশি করে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল ও দু রাউন্ড গুলি সহ ১৫০০০ টাকার ৫০০ টাকার জাল নোট। রাতেই পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ এমন কি একটি আরটিকা গাড়ি বাজেয়াপ্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক থানায় একাধিক দুষ্কৃতিক মূলক কাজকর্মের অভিযোগ রয়েছে বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে।

Post a Comment