দ্বাদশতম বছরের বসিরহাট উৎসব
ইছামতি সংবাদ, ২৫ নভেম্বর : শুক্রবার জাঁকজমক পূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল দ্বাদশতম বছরের বসিরহাট উৎসব।
এক যুগ পারোতে চলেছে বসিরহাট উৎসব। শুক্রবার থেকে শুরু হলো দ্বাদশ তম বছরের বসিরহাট উৎসব। উৎসব মঞ্চ থেকে প্রদীপ জ্বেলে শুভ সূচনা হয় এই মেলা। এর আগে মেলার মূল দ্বারে ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন বিশিষ্ট সমাজসেবী রুণ্ময় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বসিরহাটের বিশিষ্ট সমাজসেবী কালিদাস মজুমদার। বসিরহাট দেবদূত সংঘের মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল উদ্বোধন উপলক্ষ্যে। শোভাযাত্রায় পা মেলান বিশিষ্ট মানুষরা। মেলা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। মেলার মাঠে রয়ে শিশুদের মনোরঞ্জনকারী একাধিক স্টল ও নাগরদোলা। এদিন উদ্বোধন মঞ্চটি বসিরহাট উৎসব কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত অজয় মজুমদারের উৎসর্গ করা হয়েছিল।
জন পড়েছেন

Post a Comment