৫১তম বিজয় দিবস উদযাপন বসিরহাটে
ইছামতি সংবাদ, ১৬ ডিসেম্বর : শুক্রবার বসিরহাট সংগ্রামপুর আনন্দলোক মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ৫১তম বিজয় দিবস। সীমান্ত চেতনা মঞ্চে উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
শুক্রবার যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিত হয় বিজয় দিবস ঠিক তখন বসিরহাটেও আয়োজন করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। সীমান্ত চেতনা মঞ্চের পক্ষ থেকে সংগ্রামপুর আনন্দলোক মিশন লাগোয়া ইছামতীর পাড়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হৃষিকেশ পাল, ড:সৌর্য ব্যানার্জি, ক্যাপ্টেন শ্রী শান্ত দাস, দীপক কুমার ঝাঁ, প্রাক্তন সেনা কর্মী অজয় মল্লিক, শ্রী গোপাল সরকার সহ বহু প্রাক্তন সেনাকর্মীরা। ১৯৭১ সালের যুদ্ধ পরিস্থিতির বিষয় উঠে আসে উপস্থিত অতিথিদের বক্তব্যে। এদিনের মঞ্চ থেকে প্রাক্তন সেনাকর্মীদের পাশাপাশি ৭১র যুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মীদের বিশেষ ভাবে সম্মানিত করা।
জন পড়েছেন

Post a Comment