কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইছামতি সংবাদ, ১৫ ডিসেম্বর : এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করছেন, তিনি মানুষ হিসেবে খুব বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি’।
বৃহস্পতিবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মঞ্চে ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন। ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ছিলেন শাহরুখ খান। তিনি মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়ে স্টেডিয়াম। এদিন মঞ্চে শাহরুখ খান কী বলেন সেই দিকেই ছিলো সকলের নজর। বলতে উঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, ‘আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।’
এর পরেই খসরা দেখেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বললেন, ‘সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি’। বক্তব্য শেষ করলেন ছবির উক্তি দিয়েই। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে শাহরুখ মনে করিয়ে দেন, কলকাতার মতো উষ্ণ অভ্যর্থনা হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায়।
শাহরুখের বক্তব্যে উঠে আসে সিনেমার বিস্তৃতির কথাও। একই সঙ্গে সিনেমার হাত ধরে এক হওয়ার বার্তাও দিলেন কিং খান।
জন পড়েছেন

Post a Comment