বসিরহাটে 'কিংশুক' এর শিশু নাট্য কর্মশালা
ইছামতি সংবাদ, ১৮ ডিসেম্বর : রবিবার থেকে শুরু হল তিন মাসের শিশু নাট্যকর্মশালা। বসিরহাট কিংশুক নাট্যগোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় এই কর্মশালার।
কোভিড আবহাওয়া কাটিয়ে আবারও নাট্য কর্মশালার আয়োজন করল বসিরহাটের কিংশুক নাট্য সংস্থা। রবিবার থেকে সংস্থার অনুশীলন কেন্দ্রেই শুরু হয় তাদের এই কর্মশালা। কর্মশালার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রঞ্জিত অধিকারী ও ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে। উপস্থিত অতিথিদের সাথে একযোগে বাতি জেলে কর্মশালার শুভ সূচনা করেন সংস্থার নাট্যগুরু মুকুন্দ চক্রবর্তী মহাশয়। নাট্য কর্মশালায় অংশগ্রহণ করে আনুমানিক ৩০ জনেরও বেশি কচি কাচা। প্রথম দিনে শিশুদের নাট্য প্রশিক্ষণ দেন নাট্যগুরু মুকুন্দ চক্রবর্তী। আগামী তিন মাসে ধাপে ধাপে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশীষ চট্টোপাধ্যায়, দীপা ব্রহ্ম, অভিক ভট্টাচার্যদের মতো বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা প্রশিক্ষণ দেবেন শিশুদের। আগামী তিন মাসে মোট ১১ দিন শিশুদের নাট্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান সংস্থার সম্পাদক সুজিত বিশ্বাস। শিক্ষান্তে শিশুদের প্রশংসাপত্র দেওয়া হবে বলে এদিন জানান তিনি।


যতবার পড়ি শুধুই মুগ্ধতা ছড়ায়।
ReplyDeleteনাম:-সুমিত মুখার্জী
ফোন নন্বর:-8276049153
Post a Comment