আবাস যোজনার ঘর নিয়ে কেন্দ্র থেকে আলাদা সার্ভে হচ্ছে, বললেন শান্তনু ঠাকুর

আবাস যোজনার ঘর নিয়ে কেন্দ্র থেকে আলাদা সার্ভে হচ্ছে, বললেন শান্তনু ঠাকুর




ইছামতি সংবাদ, ১৭ ডিসেম্বর : আবাস যোজনা প্লাস ঘর এর সমীক্ষা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। রাজ্যের পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকেও সার্ভে চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। শনিবার স্বরূপনগরের আত্মঘাতী আইসিডিএস কর্মীর বাড়িতে এসে এমনই মন্তব্য করেন তিনি।

            শনিবার স্বরূপনগর এর আইসিডিএস কর্মীর বাড়িতে দেখতে আসেন বিজেপি নেতা তথা সাংসদ শান্তনু ঠাকুর। প্রসঙ্গত গত সোমবার বাড়ির পিছনে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন স্বরূপ নগর এর সাড়াপুল গ্রামের বাসিন্দা আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস রায়। আবাস যোজনার ত্রিস্তরীয় সার্ভের প্রাথমিক পর্যায়ে সার্ভের কাজে যুক্ত ছিলেন তিনি। আবাস যোজনার সার্ভের ক্ষেত্রে ভীতি প্রদর্শনের কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে তার পরিবার ও স্থানীয় আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে। যার ফলে শনিবার মৃত রেবা বিশ্বাস রায়ের বাড়িতে যান শান্তনু ঠাকুর। তার কাছেও পরিবারের পক্ষ থেকে ঘটনার বিবরণ জানিয়ে ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন পরিবারের পক্ষ থেকে। আইসিডিএস কর্মীর পরিবারের সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের সামনে শান্তনু ঠাকুর বলেন, 'আমি ধিক্কার জানাই, যারা এই ঘটনার পেছনে প্রভোগ করছেন। আজকে যে মহিলা সুইসাইড করলেন তার কারণ তো ওরা। মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করছে যে ওপর থেকে প্রেসার ছিল। রাজ্য সরকারের দুর্নীতি সম্মুখ সমরে চলে এসেছে। আর তাই নীতির কাছে হার মানার জন্যই তাকে সুসাইড করতে হয়েছে। এই বিষয়ে কেন্দ্র সরকারও সমানভাবে সার্ভে করছে'। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন