ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে তারকা সমাগম

 

ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে তারকা সমাগম



ইছামতি সংবাদ, ১৫ ডিসেম্বর : বর্ষশেষে সিনেমা উদযাপনে মেতে উঠল আপামর বাঙালি। শুরু হয়েছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 

          দীর্ঘ অপেক্ষার পরে বৃহস্পতিবার ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আগামী ৭ দিন চলবে কিফ। বাঙালি ছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাকিয়ে থাকেন এই উৎসবের দিকে। ১৫ থেকে ২২ ডিসেম্বর অবধি চলবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিফের উদ্বোধনের প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও অমিতাভ বচ্চন। এছাড়াও তাবড় অভিনেতা ও অভিনেত্রীরাও উপস্থিত ছিলেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে।


 

        এবছর ৪২ দেশের মোট ১৮৩ ছবি প্রদর্শিত হবে কলকাতা ফিল্ম ফেষ্টিভালে। যার মধ্যে প্রতিযোগিতা বিভাগে রয়েছে ৬৬ ছবি। মোট পাঁচটি আলাদা প্রতিযোগিতার বিভাগ রয়েছে। রবীন্দ্রসদন, নন্দন (১,২,৩), শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর,  চলচ্চিত্র শতবর্ষ ভবন ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থ এই সমস্ত জায়গায় দেখা যাবে দেশ- বিদেশের ছবি।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন