শেষ মুহূর্তে জমে উঠেছে বাংলাদেশ বই মেলা

শেষ মুহূর্তে জমে উঠেছে বাংলাদেশ বই মেলা 



ইছামতি সংবাদ, ১০ ডিসেম্বর : রবিবারই শেষ হচ্ছে বাংলাদেশ বই মেলা। তার আগে শনিবার বেশ জমে উঠেছে দুই বাংলার লেখক ও পাঠকদের সমাগমে। 

         গত ২ ডিসেম্বর থেকে কলকাতার কলেজ স্কোয়ারে শুরু হয়েছে ১০ম বাংলাদেশ বই মেলা, কলকাতা ২০২২। ১১ ডিসেম্বর রবিবার শেষ হবে বই মেলা। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮.৩০ মনিট পর্যন্ত খোলা থাকে এই মেলা। নালন্দা, মূর্ধন্য, নবযুগ,  অনিন্দ্য, ময়ুরপঙ্খি সহ একাধিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে এই মেলায়। 

বাংলাদেশ উপ: হাই কমিশন কলকাতার উদ্যোগে আয়োজিত এই বই মেলায় পাঠকদের আনাগোনা যথেষ্ট নজরে পড়ার মত। কলকাতা ছাড়াও বহু জেলা থেকে মেলায় আসতে দেখা যায় পাঠকদের।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন