সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ইছামতি সংবাদ পত্রিকার বার্ষিক উদযাপন

সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ইছামতি সংবাদ পত্রিকার বার্ষিক উদযাপন


ইছামতি সংবাদ, ১১ ডিসেম্বর :  রবিবার নক্ষত্র খচিত মঞ্চে উদযাপিত হয়ে গেল ইছামতি সংবাদ পত্রিকার  সপ্তম বছরের পদার্পণ অনুষ্ঠান। এদিন ইছামতি সংবাদ পত্রিকার ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।

         ১১ ডিসেম্বর রবিবার বসিরহাট টাউন হল মঞ্চে আয়োজন করা হয়েছিল বার্ষিক অনুষ্ঠান। ইছামতি সংবাদ পত্রিকা ছয় বছর পার করে সপ্তম বছরে পদার্পণের যে বিশেষ মুহূর্ত তাকে স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন কবি পান্নালাল মল্লিক, অধ্যাপক ড. নারায়ণ দাশ, কবি মাধবী বন্দ্যোপাধ্যায়, কমল কুমার সাহা, সুদিন বিশ্বাস, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাটের চেয়ারম্যান অদিতি মিত্র, কাউন্সিলর ও উপ পৌরপ্রধান সুবীর সরকার, কৌশিক দত্ত, ভাস্কর মিত্র যুতিকা রায়, সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি পান্নালাল মল্লিক। বটবৃক্ষে জন দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে। ইছামতি সংবাদ পত্রিকার পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও একজন বিশিষ্ট মানুষকে জীবন কীর্তি সম্মানে সম্মানিত করা হয়। এবছর পরিবেশবিদ ও অধ্যাপক ড. নারায়ণ দাশ মহাশয়কে ইছামতি সংবাদ সম্মান জ্ঞাপন করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। নৃত্য সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এদিনের বার্ষিক উদযাপন। এদিনের মঞ্চ থেকে সপ্তম বছরের প্রথম সংখ্যা, ১৪৫ তম সংখ্যা প্রকাশের পাশাপাশি পত্রিকার ওয়েব পোর্টাল https://ichamatisambad.blogspot.com/  প্রকাশিত হয় আলোকচিত্র মাধ্যমে।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন