তিন দিনের 'সুশান্ত রায়অধিকারী' স্মৃতি নাট্যোৎসব মহুয়া মুক্ত মঞ্চে

তিন দিনের 'সুশান্ত রায়অধিকারী' স্মৃতি নাট্যোৎসব মহুয়া মুক্ত মঞ্চে  





ইছামতি সংবাদ, ১৭ ডিসেম্বর : বসিরহাট মহুয়া সাংস্কৃতিক মঞ্চে চলছে তিন দিনের নাট্যোৎসব। মহুয়া নাট্যগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত করা হয় 'সুশান্ত রায়অধিকারী' নাট্যোৎসব।





            বসিরহাটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠনগুলির মধ্যে অন্যতম মহুয়া নাট্যগোষ্ঠী। যারা দীর্ঘ ৪৫ বছর ধরে বসিরহাটের বুকে নাট্য চর্চা করে চলেছে। যার অন্যতম সদস্য ছিলেন সুশান্ত রায়অধিকারী। সম্প্রতি তাঁর অকাল প্রয়াণে তাঁর নামাঙ্কিত তিন দিনের নাট্যোৎসব এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহুয়ার পক্ষ থেকে। ১৬,১৭ ও ১৮ ডিসেম্বর মহুয়া সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব। তার শুভ সূচনা পর্বে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী প্রদীপ জ্বেলে উদ্বোধন করেন। নাট্য মেলায় তিন দিনে মহুয়ার মুক্ত মঞ্চ থেকে মোট ৭টি নাটক মঞ্চস্থ হবে বলে জানান নাট্যকার ও পরিচালক অরবিন্দ সরকার। উদ্বোধনের পরে প্রথমে গোবরডাঙা নাবিক নাট্যম এর 'ছায়া' ও মহুয়ার 'মুক্তির সংগ্রাম' দুটি নাটক মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিনে রয়েছে একটি প্রযোজনা'র 'সুখের খোঁজে', মহুয়ার 'ছাত্রের পরীক্ষা' ও কাটিয়াহাট ময়ুখ এর 'ভোরাই খেয়'। তৃতীয় দিনে অর্থাৎ শেষ দিনে থাকছে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার 'জুতা আবিষ্কার' ও মহুয়ার 'অচিন পাখি'। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন