'কেয়ার' এর উদ্যোগে ফ্রি অঙ্কন শিবির
অনুষ্ঠান দেখতে ক্লিক করুন উপরের ভিডিওতে 🖕
ইছামতি সংবাদ, বসিরহাট, ২৯ জানুয়ারি : বসিরহাটের কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গঠিত কেয়ার নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হলো ফ্রি অঙ্কন শিবির। রবিবার থেকে শুরু হয়েছে বসিরহাট রঘুনাথপুর এলাকায়।
সুনন্দ, দিশা, সৌরভ এমন বেশ কয়েকজন কলেজ ছাত্রছাত্রীর উদ্যোগে বসিরহাটে তৈরি হয়েছে কেয়ার নামে একটি ফাউন্ডেশন। বহুমুখী সামাজিক কর্মসূচি নিয়ে গত কয়েক মাস ধরে কাজ করে চলেছে এই ছাত্র-ছাত্রীরা। তারই অঙ্গ হিসেবে রবিবার থেকে বসিরহাট রঘুনাথপুর এলাকায় শুরু করেছে একটি ফ্রি অঙ্কন শিবির। এলাকার দুস্থ পরিবারের ছেলেমেয়েদের বিনা পয়সায় আঁকা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচি থেকে। রবিবার সেই সমস্ত ছেলেমেয়েদের হাতে তুলে দেওয়া হল আঁকার সরঞ্জাম। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরে, অঙ্কন শিবির ছাড়াও আগামী দিনে আরও বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা হবে বলে জানান সংগঠনের উপদেষ্টা শেখ আব্দুল রাকিব।
জন পড়েছেন
Post a Comment