ভোট দিতে যাওয়ার রাস্তায় উন্নয়নকে দেখতে পেলে বাঁশ আর আঁশবোটি নিয়ে আগাছার মত পরিষ্কার করে দিন: তরুণজ্যোতি তিওয়ারি
ইছামতি সংবাদ, বসিরহাট, ৮ জানুয়ারি : "পঞ্চায়েতে নিজের ভোট নিজে দিন। উন্নয়ন পাড়ায় কিংবা বাড়িতে না এসে যদি ভোট দিতে যাওয়ার রাস্তায় উন্নয়নকে দাঁড়িয়ে থাকতে দেখতে পান তাহলে বাস আর আঁশবটি দিয়ে তা আগাছার মতো সাপ করে দিন"। রবিবার এই ভাষাতেই আগামী পঞ্চায়েত ভোটে নিজের ভোট নিজে দেওয়ার বার্তা দিতে গিয়ে মন্তব্য করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি তরুণজ্যোতি তিওয়ারি।
রবিবার বিজেপির বসিরহাট জেলা যুব মোর্চার উদ্যোগে একদিনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল বসিরহাট সংগ্রামপুর মাঠে। জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বিজেপির বসিরহাট জেলা কমিটি ও বিভিন্ন ব্লকের যুব নেতৃত্ব। বসিরহাটের সাতটি ব্লকের সাতটি দল ও জেলা যুব মোর্চার একটি দল মোট আটটি দল অংশগ্রহণ করে ক্রিকেট টুর্নামেন্টে। ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এদিন মাঠে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্যসহ-সভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি, বসিরহাট যুব সভাপতি পলাশ সরকার, বিজেপি জেলা সভাপতি তাপস ঘোষ, রাজ্য যুব নেতা ও বসিরহাট জেলা যুব মোর্চার ইনচার্জ সাগর রায় সহ জেলা ও রাজ্যের নেতৃবৃন্দ। খেলার মাঠে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে আগামী পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দিতে গিয়ে এমনই মন্তব্য করেন তরুণ জ্যোতি তিওয়ারি। আগামী পঞ্চায়েত ভোট নিয়ে বলতে গিয়ে সাধারণ মানুষকে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানান তিনি।
জন পড়েছেন

Post a Comment