জয় মা সরস্বতী
মাগো তুমি আবার এলে
পুরো একটি বছর পরে,
বিদ্যাবুদ্ধি ও আশীর্বাদ
দিয়ে যেও মা সবারে।
তোমার দয়াই বড়ো হলাম
সবই স্নেহ আশীষ পেলাম ,
মন থেকে তাই ভক্তি ভরে
আজ তোমায় জানাই সহস্র কোটি প্রনাম ।
তুমিই হলে বিদ্যার দেবী
নামটি তোমার সরস্বতী ,
তোমাকে ছাড়া দেশটি মাগো
হইতো না এত উন্নত ।
সব শেষ বলছি মাগো
ভুল করিলে করিও ক্ষমা ,
রাগ-অভিমান ভুলে তুমি
আপন করে নেবে গো মা
মোদের।
জন পড়েছেন

খুব সুন্দর লিখেছেন।
ReplyDeletePost a Comment