বিএসএস এর ভলিবল লীগের পঞ্চম খেলায় জয়ী ন্যাওড়া দ্যা ইউনাইটেড

বিএসএস এর ভলিবল লীগের পঞ্চম খেলায় জয়ী ন্যাওড়া দ্যা ইউনাইটেড 



ইছামতি সংবাদ, বসিরহাট, ৩০ জানুয়ারি : বসিরহাট মহকুমা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার দেবদূত সংঘের মাঠে আয়োজন করা হয়েছিল ভলিবল লিগ। বি এস এস এর ভলিবল লীগের পঞ্চম খেলায় এদিন অংশগ্রহণ করে অভ্যুদয় সংঘ ও নেওরা দা ইউনাইটেড ক্লাবের প্লেয়াররা।

      গত ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে বি এস এস এর ৫ দলীয় প্রথম ডিভিশন ভলিবল লিগ। সোমবার ছিল লীগের পঞ্চম খেলা। এদিন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেঅভ্যুদয় ক্লাব ও ল্যাওড়া দা ইউনাইটেড ক্লাবের প্লেয়াররা। বসিরহাট দেবদূত স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজন করা হয়েছে ভলিবল লিগ এর। অভ্যুদয়, ন্যাওড়া দা ইউনাইটেড ছাড়াও স্মৃতি সংঘ, উই দ্যা গ্রিন ও দেবদূত স্পোটিং ক্লাব খেলছে এই লীগে। এদিন পর পর তিনটি সেটে ২৫-২০, ২৫-১৭ ও ২৫-১৮ পয়েন্টে জয়ী হয় ন্যাওড়া দ্যা ইউনাইটেড। এদিনের খেলার আম্পায়ার ছিলেন বিএসএস এর আম্পায়ার সুকমল বসু ও স্কোড়ার অনুরেশ দাস। ভলিবল লিখকে কেন্দ্র করে মাঠে দুই দলের অনুরাগীদের উত্তেজনা ছিল নজরে পড়ার মতো।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন