পিসিএম গার্লস হাই স্কুলে দু'দিনের বিজ্ঞান প্রদর্শনী
প্রদর্শনী লাইভ দেখতে উপরের ভিডিওতে ক্লিক করুন 🖕
ইছামতি সংবাদ, বসিরহাট, ২২ জানুয়ারি : নব সমাজ বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার উদ্যোগে রবিবার থেকে শুরু হল দুদিনের বিজ্ঞান প্রদর্শনী। পিসিএম গার্লস হাই স্কুলে রবি ও সোমবার চলবে প্রদর্শনী।
নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চারের দিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ নিল বিসিরহাটের নব সমাজ বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থা। রবিবার থেকে শুরু হয়েছে তাদের বিজ্ঞান প্রদর্শনী। বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুলে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। রবিবার দুপুরে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট পরিবেশবিদ ড. নারায়ন দাশ, বিশিষ্ট শিক্ষিকা চায়না মিত্র, অধ্যাপক জগন্নাথ দাস সহ বিশিষ্ট অতিথিরা। রবিবার ও সোমবার দুদিন ধরে চলবে এই প্রদর্শনী। পিসিএম গার্লস হাই স্কুলের স্কুল কক্ষে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর বিষয়ে সংস্থার সম্পাদক মলয় মন্ডল বলেন, এবছর দ্বিতীয় বছরে পা দিয়েছে বসিরহাটের বিজ্ঞান প্রদর্শনী। এবছর আনুমানিক ৫৪ টি মডেল হাজির হয়েছে প্রদর্শনীতে। বসিরহাটের বিভিন্ন স্কুল থেকে মডেল নিয়ে উপস্থিত হয় ছাত্র-ছাত্রিরা।
জন পড়েছেন
Post a Comment