বসিরহাট এমএলএ কাপ এর সাংবাদিক সম্মেলন

বসিরহাট এমএলএ কাপ এর সাংবাদিক সম্মেলন



ইছামতি সংবাদ, বসিরহাট, ২৬ ফেব্রুয়ারি : এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে বসিরহাটে। রবিবার বসিরহাট বিএসএস-এ দপ্তরে সাংবাদিক সম্মেলন করে ফুটবল টুর্নামেন্টের কথা ঘোষণা করলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি।

          এই প্রথম বসিরহাট এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট হতে চলেছে বসিরহাটে। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জীর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এই এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। রবিবার সেই কর্মসূচির কথা ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। বসিরহাট বিএসএসএ দপ্তরে সাংবাদিক সম্মেলনে ছিলেন বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী, বসিরহাট পৌরসভার চেয়ারপার্সন অদিতি মিত্র রায়চৌধুরী, বি এস এস এর সভাপতি বরুণ ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবী রুম্ময় ভট্টাচার্য্য, দীপ সরকার, শমিক রায়অধিকারী সহ সংস্থার কর্মকর্তারা। মোট আটটি দল অংশগ্রহণ করতে চলেছে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে। যেখানে বিদেশি প্লেয়ারদেরও দেখা যাবে এই টুর্নামেন্টে।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন