চার দিনের বসিরহাট লিটল ম্যাগাজিন মেলা

চার দিনের বসিরহাট লিটল ম্যাগাজিন মেলা



ইছামতি সংবাদ, বসিরহাট, ২৩ ফেব্রুয়ারি :  বৃহস্পতিবার থেকে শুরু হল চারদিনের বসিরহাট লিটল ম্যাগাজিন মেলা। বসিরহাট টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়।

         শ্রাবস্তী ও ভাষাচর্যা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল চারদিনের বসিরহাট লিটল ম্যাগাজিন মেলা। চলবে আগামী রবিবার পর্যন্ত। বসিরহাট টাউন হল মাঠে আয়োজন করা হয়েছে এবারের লিটল ম্যাগাজিন মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় টাউন হল মাঠের মুলদ্বারে ফিতে কেটে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। এবার বসিরহাট লিটল ম্যাগাজিন মেলায় বসিরহাটের পত্র-পত্রিকা ছাড়াও হাজির হয়েছে কলকাতার একাধিক লিটিল ম্যাগাজিন। প্রতিবছরের মতো এই বছরেও আয়োজন করা হয়েছে চিত্র ভাস্কর্য প্রদর্শনী।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন