সূর্যমুখী গান
সুমিত মুখার্জী
জীর্ণ দেহে, রণ ক্লান্ত চিত্তে
হেঁটে চলেছে আদিত্য
লক্ষ্য তার বহু দূর, যেখানে শেষ হয়েছে দিগন্ত।
পাড়ি দিতে হবে দুর্লঙ্ঘ পথ,
পেরোতে হবে দুর্ভাগ্যের দুর্ভেদ্য অরণ্য।
মনে তার পরাজয়ের শঙ্কা,
ঊর্ধ্ব পানে অশনির কাল মেঘ।
তবু আদিত্য রুখবে না,
ভয় পাবে না শাপতে থাকা বজ্রকে
আদিত্য চলবে,
সংকটের অন্ধকার শহুরে গলি ভেদ করে।
আদিত্য যে হারতে শেখেনি,
ভয় করতে শেখেনি অশুভকে
আদিত্যকে ছিঁড়তে হবে দুর্নীতি নামক মাকড়সার জাল,
তাকে দেখতে হবে নতুন সূর্যের নরম আলো।
আদিত্য থামবে না, সে যে থামতে শেখেনি
সে ছিনিয়ে আনবে বিজয়, যে বিজয় বহু দিন কেউ দেখেনি।
জন পড়েছেন

Post a Comment