উজ্জয়িনীর মন্দিরে পূজার্চনা অনুষ্কা ও বিরাটের, আধ্যাত্মিকতায় মন জনপ্রিয় দম্পতির

 উজ্জয়িনীর মন্দিরে পূজার্চনা অনুষ্কা ও বিরাটের, আধ্যাত্মিকতায় মন জনপ্রিয় দম্পতির





রাকেশ, উজ্জয়িনী, ৪ মার্চ: আধ্যাত্মিকতায় মন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ও ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির। বছর শুরু করেছিলেন বৃন্দাবনে নিম কারোলি বাবার আশ্রমে প্রার্থনা করে। আর শনিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে দেখা গেল দম্পতিকে। মহাদেবের উপাসনার রত হলেন দুই তারকা। 

অনুষ্কা শর্মার পরনে ছিল হালকা গোলাপি রঙা শাড়ি। চোখেমুখে রূপটান প্রায় নেই বললেই চলে। বিরাটের পরনে ছিল ধুতি ও গলায় জড়ানো উত্তরীয়। মন্দিরে অন্যান্য ভক্তদের সঙ্গে প্রার্থনারত অবস্থার দেখা যায় যুগলকে। মন্দিরের পুরোহিতদের সঙ্গে শিবলিঙ্গের মাথায় দুধ ঢালেন তাঁরা। সাধারণ মানুষের মতোই মন্দিরে বসে প্রার্থনা করলেন বিরাট ও অনুষ্কা।



জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন