নব সমাজ বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার পুরস্কার বিতরণ
ইছামতি সংবাদ, বসিরহাট, ৫ মার্চ : রবিবার বসিরহাট টাউন হলের মঞ্চে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নব সমাজ বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার পক্ষ থেকে। বিজ্ঞান প্রদর্শনীর স্থান্ধিকারীকদের হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।
গত ২২ ও ২৩ জানুয়ারি দুদিনের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বসিরহাট নব সমাজ বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার উদ্যোগে। যেখানে বসিরহাট মহাকুমার বহু স্কুল থেকে বিজ্ঞানের উপরে মডেল নিয়ে হাজির হয়েছিল ছাত্র-ছাত্রীরা। বিজ্ঞান প্রদর্শনীর সাথেই তিনটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করা হয় এই প্রদর্শনী থেকে। যার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। বসিরহাট টাউন হল মঞ্চে নব সমাজ বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার বিজ্ঞান প্রদর্শনীর প্রতিযোগিতায় গ্রুপ এ তে প্রথম স্থান লাভ করে চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় সান লাভ করে পিসিএম গার্লস হাই স্কুল ও তৃতীয় স্থান লাভ করে তেঁতুলিয়া বালিকা বিদ্যালয়।বি গ্রুপে প্রথম স্থান লাভ করে মালঙ্গাপাড়া কে সি বি ইনস্টিটিউশন, দ্বিতীয় স্থান লাভ করে ধলতিথা সরলা বিদ্যাপীঠ ও তৃতীয় স্থান লাভ করে হরিমোহন দালাল গার্লস হাই স্কুল। গ্রুপ সি তে প্রথম স্থান লাভ করে টাউন হাই স্কুল, দ্বিতীয় স্থান লাভ করে চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে মলঙ্গপাড়া কে সি বি ইনস্টিটিউশন। এদিনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড: নারায়ন দাস, পিসিএম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী সরকার, বিজ্ঞান কর্মী দীপক চক্রবর্তী, সংস্থার সভাপতি বরুণ পাল, সম্পাদক মলয় মন্ডল, শ্রমিক চক্রবর্তী, অজয় পাল, নবকুমার সরকার প্রমূখ।
জন পড়েছেন

Post a Comment