বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে চলছে ফুটবল মাঠের ট্যালেন্ট সার্চ

বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে চলছে ফুটবল মাঠের ট্যালেন্ট সার্চ




ইছামতি সংবাদ, বসিরহাট, ১৯ মার্চ : পুলিশের উদ্যোগে উঠে আসতে চলেছে বাংলার ফুটবলের ভবিষ্যৎ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাট বিএসএস-এর মাঠে চলছে প্রতিভাবান ফুটবলারদের খোঁজ। বসিরহাট পুলিশ জেলার ১১ টি থানা এলাকা থেকে পুরুষ বিভাগে আনুমানিক এক হাজার ও মহিলা বিভাগে আনুমানিক দেড়শ ফুটবলার অংশ নেয় পুলিশের এই ট্যালেন্ট সার্চ কর্মসূচিতে। ফুটবলের প্রতিভা খুঁজতে মাঠে হাজির হন জামশেদ নাসিরি, গৌতম ঘোষ, রাজদীপ নন্দী, অমিত ভদ্র, নাজিমুল ইসলাম সহ বিখ্যাত ফুটবলাররা। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জোবি থমাস কে মহাশয়ের বিশেষ উদ্যোগে আয়োজন করা হয় এই ট্যালেন্ট সার্চ কর্মসূচি।


আরও জানতে ক্লিক করুন নিচের ভিডিও লিঙ্কে  👇

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন