স্বপ্নসৃজনী নাট্য সংস্থারে সাংস্কৃতিক প্রতিযোগিতা
নাট্যচর্চার পাশাপাশি সংস্কৃতিক ক্ষেত্রেও একাধিক কর্মসূচি নেওয়া হয় বসিরহাটের স্বপ্নসৃজনী নাট্য সংস্থার পক্ষ থেকে। রবিবার সংস্থার সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের বসিরহাট হিন্দু মিলন মন্দিরে। আকা ও আবৃত্তি বিষয় নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগীরা। প্রতিযোগিতার বিষয়ে উল্লেখ করে সংস্থার কর্ণধার কমল কুমার পাল বলেন, আঁকা বিভাগে তিনটি গ্রুপে আনুমানিক ৮৫ জনপ্রতিযোগী অংশগ্রহণ করে ও আবৃত্তি বিভাগের তিনটি গ্রুপে আনুমানিক ৬৫ জন অংশগ্রহণ করে। অঙ্কন বিভাগের বিচারকের দায়িত্বে ছিলেন শফিউর রহমান ও আবৃত্তি বিভাগে বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট কবি জয়ন্তী চট্টোপাধ্যায়, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভাস্কর পাল ও ইছামতি সংবাদ পত্রিকার সম্পাদক পরিমল দে। সংস্থার সম্পাদক যেমন সিং ও সংস্থার সদস্যদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা কর্মসূচি।
জন পড়েছেন

Post a Comment