গানে ও নাচে বসন্ত উৎসবে মাতলেন বসিরহাট হিন্দু মিলন মন্দিরের ভক্তরা
ইছামতি সংবাদ, বসিরহাট, ১৮ মার্চ : ধর্ম গ্রন্থ পাঠ ও নাচ-গানের মধ্য দিয়ে শনিবার বসিরহাট হিন্দু মিলন মন্দিরে হয়ে গেল বসন্ত উৎসব।
সদ্য চলে গেছ দোল ও হোলি। আর সেই উপলক্ষে শনিবার ভারত সেবাশ্রম সঙ্ঘের বসিরহাট হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব। মন্দির গৃহে আয়োজিত বসন্ত উৎসব উপলক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার অনিরুদ্ধ সাহা, বিজয়া ভট্টাচার্য, মন্দিরের প্রধান উপদেষ্টা কমল কুমার সাহা, শ্রীনিবাস দাস, মন্দির কমিটির সম্পাদক সুকুমার আচার্য সহ বিশিষ্ট অতিথিরা। মন্দিরের মাতৃমণ্ডলীর গ্রন্থ পাঠ ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সতীনাথ ঠাকুর সহ সঙ্গীত শিল্পীরা। এছাড়াও ছোট ছোট মেয়েদের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে বসন্ত উৎসব। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রবীণ শিক্ষক সুভাষচন্দ্র নাথ।

Post a Comment