সাইক্লোন মোকাবিলায় সুন্দরবন সংলগ্ন পাঁচ কেন্দ্রে চলল মকড্রিল

সাইক্লোন মোকাবিলায় সুন্দরবন সংলগ্ন পাঁচ কেন্দ্রে চলল মকড্রিল




ইছামতি সংবাদ, বসিরহাট, ২৩ মার্চ : বৃহস্পতিবার বসিরহাট মহাকুমার সুন্দরবন সংলগ্ন পাঁচ ব্লকে চলল সাইক্লোন মোকাবিলায় মকড্রিল। বিপর্যয় মোকাবিলা দলের সাথে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মীরা অংশ নেয় এদিনের মকড্রিলে।


        আর কয়েক দিনের মধ্যেই কালবৈশাখীর হাত ধরে আছড়ে পড়তে পারে সাইক্লোন। বিগত দিনের আমফান, আইলা, লায়লা, ফণী এমন একাধিক ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন সংলগ্ন গ্রামের মানুষ। তারই প্রাক প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার বসিরহাট সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এক, সন্দেশখালি দুই, মিনাখাঁ, ও হাসনাবাদ এই পাঁচটি ব্লকে এক যোগে সাইক্লোন মোকাবিলায় মকড্রিলের আয়োজন করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। এদিন হিঙ্গলগঞ্জের কৃষাণমন্ডিতে মকড্রিলে অংশগ্রহণ করেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের পাশাপাশি পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, ব্লক প্রশাসন, দমকল বাহিনী সহ প্রশাসনের একাধিক বিভাগ। এদিন মকড্রিল এর মাধ্যমে সাইক্লোন এর প্রকোপে বিপর্যয় মুখী মানুষকে কিভাবে উদ্ধার করা যায় তার মহড়া দেখানো হয় প্রশাসনের পক্ষ থেকে।


মকড্রিলের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন নিচের ভিডিও লিঙ্কে  👇


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন