বসিরহাট রবীন্দ্রভবনে শুরু হলো বসিরহাট নাট্য সমন্বয় কমিটির দশদিনের নাট্য উৎসব
ইছামতি সংবাদ, বসিরহাট, ৩১ মার্চ : এ বছরই প্রথম আয়োজন করা হয়েছে বসিরহাট নাট্য সমন্বয় কমিটির নাট্য উৎসব। শুক্রবার নাট্য উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সভাপতি দেবশঙ্কর হালদার। চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।
বসিরহাট রবীন্দ্রভবনে আয়োজন করা হয়েছে দশদিনের নাট্য উৎসব। বসিরহাট নাট্য সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত নাট্য উৎসবের উদ্বোধন হয়ে গেল শুক্রবার। এদিন নাট্য উৎসবের মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সভাপতি দেবশঙ্কর হালদার মঞ্চে উপস্থিত ছিলেন নাট্য সমন্বয় কমিটির সভাপতিতপন দাশগুপ্ত সম্পাদক সুদীপ্ত ব্যানার্জি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। দশ দিনের নাট্য উৎসবে মোট১৮ টি নাটক মঞ্চস্থ হবে রবীন্দ্রভবন মঞ্চে।
বসিরহাট মহকুমার মোট ২১ টি নাট্যদল মিলে একত্রিত হয়ে গড়ে ওঠে এই নাট্য সমন্বয় কমিটি। এবছর রবীন্দ্রভবন মঞ্চে তাদের প্রথম বছরের নাট্য উৎসবের আয়োজন করা হলেও রবীন্দ্রভবন মঞ্চ নিয়ে তৈরী হয়েছে একাধিক প্রশ্ন। একাংশের নাট্যকর্মীদের পাশাপাশি মঞ্চের খামতির বিষয়টি ধরা পড়ে নাট্য উৎসবের উদ্বোধক তথা পশ্চিমবঙ্গ নাট্য একাদেমির সভাপতি দেবশঙ্কর হালদারের বক্তব্যেও। তবে অসম্পূর্ণ রবীন্দ্রভবন পেক্ষাগৃহের ভিতরে চট দিয়ে ঘিরে মঞ্চকে নাটকের উপযোগী করে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় উদ্যোক্তাদের।
জন পড়েছেন

Post a Comment