বসিরহাট কলেজে ওম্যান ডেভেলপমেন্ট সেল এর উদ্যোগে দু’দিনের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন
ইছামতি সংবাদ, বসিরহাট, ১৬ মার্চ : বসিরহাট কলেজে শুরু হয়েছে দুদিনের আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন কাম সেল কর্মসূচি। বসিরহাট কলেজের ওম্যান ডেভেলপমেন্ট সেল এর উদ্যোগে আয়োজন করা হয়েছে এই এক্সিবিশন। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন চলবে এই এক্সিবিশন। বৃহস্পতিবার বসিরহাট কলেজের দিতলে ১০৯ নম্বর ঘরে ফিতে কেটে এক্সিবিশনের উদ্বোধন করেন বসিরহাট কলেজের প্রিন্সিপাল ড. অশোক কুমার মন্ডল মহাশয়। কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা নিজেদের হাতে তৈরি কারুশিল্প ও চিত্রশিল্প নিয়ে অংশগ্রহণ করে এই আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনে।
প্রদর্শনীর বিষয়ে কথা বললে বসিরহাট কলেজের ওম্যান ডেভেলপমেন্ট সেলের কনভেনার মহুয়া চক্রবর্তী বলেন, 'দুদিনের কর্মসূচি নেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের তৈরি হাতের কাজকে তুলে ধরার জন্য। ছাত্র-ছাত্রীদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে যাতে কোন সঠিক দিশা তৈরি করতে পারে তার উদ্দেশ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে'। এক্সিবিশনে উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতের কাজের প্রশংসা করে তাদের এই ধরনের কারুশিল্পে আরো বেশি দক্ষ করে তুলতে আগামী দিনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান প্রিন্সিপাল ড. অশোক কুমার মণ্ডল।
প্রদর্শনী লাইভ (live Exhibition) নিচের লিংকে ক্লিক করুন 👇

Post a Comment