কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ অ্যালামনি এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলন

কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ অ্যালামনি এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলন




নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর, ২ এপ্রিল : কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ১৪ তম পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। 

      কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ অ্যালামনি এসোসিয়েশনের উদ্যোগে কৃষ্ণনগর গভমেন্ট কলেজের হলঘরে এই অনুষ্ঠান হয়। জাতীয় পতাকা এবং অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং কলেজের প্রাক্তনী চন্দন সেন। উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী এবং কলেজের প্রাক্তনী দেবাশীষ বিশ্বাস। উদ্বোধন সংগীত হিসেবে পাওয়া হয় কৃষ্ণনগরের সুসন্তান দ্বিজেন্দ্রলাল রায়ের গান। এই অনুষ্ঠানে সারাদিন ধরে প্রাক্তনীরা বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণা করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শঙ্করেশ্বর দত্ত এবং সম্পাদক খগেন্দ্র কুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তনীরা ১৭৭ বছরের পুরনো এই কলেজকে এবার বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার জন্য দাবী তোলেন। এ সম্পর্কিত এক দাবিপত্র নদীয়ার জেলাশাসক তথা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্টের কাছে জমা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন