শহর পরিষ্কার রাখতে বসিরহাট পৌরসভার উদ্যোগে শুরু হলো স্বচ্ছ অভিযান
ইছামতি সংবাদ, বসিরহাট, ১৫ এপ্রিল : বসিরহাট শহর পরিষ্কার রাখতে শুরু হলো স্বচ্ছ অভিযান। বসিরহাট পৌরসভার উদ্যোগে ৪০ জন নির্মল বন্ধুকে নিয়োগ করা হয়েছে স্বচ্ছতার কাজে। নতুন বছরের প্রথম দিনে বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র ও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির উপস্থিতিতে শুরু হয় স্বচ্ছ অভিযান।
বসিরহাট পৌর এলাকা আবর্জনা মুক্ত রাখতে পৌরসভার উদ্যোগে আগেই নির্মল বন্ধুদের মাধ্যমে আবর্জনা সংগ্রহের কাজ শুরু হয়েছিল। আবর্জনা সংগ্রহের জন্য পৌরবাসীর কাছ থেকে প্রতিমাসে ৩০ টাকা করে ধার্য করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এবার বসিরহাট শহরে কাজে লাগানো হলো ঝাড়ুদার বাহিনী। নির্মল বন্ধুদের মাধ্যমেই বসিরহাট শহরের রাস্তা পরিষ্কার রাখতে কাজ করবেন এই বাহিনী। জানা যায়, বসিরহাটের ইটিন্ডা রোড, টাকি রোড, মাটিমান্ড রোড, এস এন মজুমদার রোড এমন সমস্ত রাস্তা পরিস্কার করার কাজ করবেন নির্মল বন্ধুরা। শহর পরিষ্কার রাখতে ৪০ জন নির্মল বন্ধুকে নিয়োগ করা হয়েছে এই বাহিনীতে। শনিবার নতুন বছরের শুরুর দিনে বসিরহাট পৌরসভা থেকে শুরু হয় এই কাজ। বসিরহাট পৌরসভার পৌরপ্রধান অদিতি মিত্র, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি সহ পৌরসভার নির্মলবাংলা প্রকল্পের নোডাল অফিসার ভবেশ দেবনাথ সহ আধিকারিকরা। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির নিয়ন্ত্রণে নির্মল বাংলার মাধ্যমে কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানকে বাস্তবায়িত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বসিরহাট পৌরসভার নির্মল বাংলা প্রকল্পের নোডাল অফিসার ভবেশ দেবনাথ।

Post a Comment