শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব শিল্পকলা দিবস
ইছামতি সংবাদ, বসিরহাট, ১৫ এপ্রিল : ন্যাশনাল আর্ট ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিশ্ব শিল্পকলা দিবস। শনিবার এই উপলক্ষে একটি শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছিল হাসি সেনগুপ্ত অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে।
শনিবারে বিশ্ব শিল্পকলা দিবস, আর সেই উপলক্ষে এদিন বসিরহাটের শিকরা কুলিন গ্রাম সংলগ্ন হাসি সেনগুপ্ত অনাথ আশ্রমে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বসিরহাট ন্যাশনাল আর্ট ক্লাবের পক্ষ থেকে। হাসি সেনগুপ্ত অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ছিল অংকন সেমিনার। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী হাসি সেনগুপ্তর উদ্যোগে স্থাপিত অনাথ আশ্রমের বাচ্চারা অংশগ্রহণ করে এই অঙ্কন প্রতিযোগিতায়। বিশ্ব শিল্পকলা দিবস উপলক্ষে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকরা কুলিন গ্রাম মঠ ও মিশনের মহারাজ স্বামী শংকর আত্মা নন্দ জি মহারাজ, বিশিষ্ট শিল্পী শঙ্কর সরকার, সংগঠনের সম্পাদক তরুণচন্দ্র সহ বিশিষ্ট অতিথিরা। অংকন প্রতিযোগিতা ও সেমিনারের পাশাপাশি আঁকার সামগ্রী তুলে দেওয়া হয় অনাথ আশ্রমের বাচ্চাদের হাতে। সেই সাথে আশ্রমের ছেলে মেয়েদের আগামী দিনে শিল্পকলার ওপরে পারদর্শী করে তুলতে তাদের নিয়মিত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সম্পাদক তরুণ চন্দ্র।
জন পড়েছেন

Post a Comment