নার্কো টেস্টের জন্য প্রস্তুত আছি; ব্রিজ ভূষণের চ্যালেঞ্জ স্বীকার করলেন বজরং
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ২২ মে : অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া সোমবার বলেছেন, নার্কো টেস্টের জন্য তাঁরা প্রস্তুত। যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছেন বজরং পুনিয়া।
এর আগে একটি ফেসবুক পোস্টে ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং জানান, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে নার্কো-বিশ্লেষণ বা পলিগ্রাফ পরীক্ষার জন্য প্রস্তুত।
এরপর সোমবার অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, আমরা নার্কো টেস্টের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরাও চাই যে তিনি (ব্রিজভূষণ) সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং জাতীয় টেলিভিশনে লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে পরীক্ষার মুখোমুখি হন।
জন পড়েছেন

Post a Comment