ট্রেনিং সেন্টারেও কেন্দ্র বাহিনীর দাবিতে ভোট কর্মীদের আন্দোলন বসিরহাটে
ইছামতি সংবাদ, বসিরহাট, ২২ জুন : কেন্দ্র বাহিনী যাওয়া নিয়ে যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন তখন বসিরহাটে ট্রেনিং সেন্টার থেকেও নির্বাচন পর্যায়ে কেন্দ্র বাহিনীর দাবিতে আন্দোলনে সড়ক হতে দেখা গেল ভোট কর্মীদের।
ভোট কর্মীদের প্রশিক্ষণের জন্য বসিরহাটে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির। বসিরহাট রবীন্দ্রভবন, বসিরহাট টাউন হল, টাকি সংস্কৃতি মঞ্চ সহ একাধিক জায়গায় চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ। বসিরহাট রবীন্দ্রভবনে প্রায় এক হাজারেরও বেশি ভোট কর্মী অংশ নেন প্রশিক্ষণ শিবিরে। বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরেই আন্দোলনে শামিল হতে দেখা যায় ভোট কর্মীদের। ট্রেনিং শুরু হওয়ার আগে থেকেই রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে কেন্দ্র বাহিনীর দাবিতে স্লোগান দিতে থাকেন ভোট কর্মীদের একাংশ। পরে ট্রেনিং চলাকালীনও আন্দোলন চলতে থাকে তাদের। নির্বাচন পর্যায়ে অবিলম্বে কেন্দ্র বাহিনীর ব্যবস্থা করতে হবে এই দাবিতে আন্দোলনে নামেন ভোট কর্মীরা।
জন পড়েছেন

Post a Comment