১৫৯ জন বহিষ্কৃত, দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো বসিরহাট জেলা তৃণমূল

১৫৯ জন বহিষ্কৃত, দলবিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলো বসিরহাট জেলা তৃণমূল




ইছামতি সংবাদ, বসিরহাট, ৩০জুন : আর মাত্র হাতে গুনে আট দিন বাকি পঞ্চায়েত ভোট। তার আগে রিভিউ মিটিং থেকে দলের বিরোধিতা করার অপরাধে দলীয় কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা উঠে আসলো বসিরহাট জেলা তৃণমূলের পক্ষ থেকে।
         পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছে সমস্ত দলই। হাতে গুনে মাত্র আর আট দিন বাকি পঞ্চায়েত ভোট। এরই মাঝে প্রচারের ফাঁকে শুক্রবার রিভিউ মিটিংয়ে বসলেন বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালে খোলাপোতা জেলা পার্টি অফিসে বসিরহাট জেলার সভাপতি সরোজ ব্যানার্জির নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই রিভিউ মিটিং। উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার তৃণমূল নেতা তথা এবারের জেলা পরিষদের প্রার্থী এটিএম আব্দুল্লাহ রনি, মিহির ঘোষ, সৌমেন মন্ডল সহ ব্লক নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরাও। প্রার্থীদের সঙ্গে কথা বলে প্রচার থেকে শুরু করে  দলের জয় নিশ্চিত করতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের রিভিউ মিটিং থেকে। রিভিউ মিটিং থেকে কথা বলতে গিয়ে দল বিরোধী কাজে যুক্তদের বিরুদ্ধে কঠোর বার্তা তুলে ধরেন জেলা সভাপতি সরোজ ব্যানার্জি। তিনি বলেন......

নিচের ভিডিওতে ক্লিক করুন👇



জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন