জনসভার মধ্য দিয়ে বসিরহাটে ভোটের প্রচার শুরু করল কংগ্রেস
ইছামতি সংবাদ, বসিরহাট, ২৩ জুন : 'বাপের জন্মে শুনিনি এক দলে এতগুলো চোর নেতা থাকে', তৃণমূলকে চৌর্যবৃত্তির দল বলে উল্লেখ করে এমন ভাবে আক্রমণ করতে দেখা যায় কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। মনোনয়ন পর্ব শেষ করে শুক্রবার থেকে ভোটের প্রচারে নেমে পড়লো কংগ্রেস। এদিন কংগ্রেসের জনসভার প্রধান বক্তা ছিলেন কৌস্তভ বাগচি।
শুক্রবার বসিরহাট পিফা পঞ্চায়েতের রামনগর স্কুল সংলগ্ন মাঠে জনসভার আয়োজন করা হয়েছিল বসিরহাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। বসিরহাট এক নাম্বার ব্লকের কংগ্রেস প্রার্থীদের পরিচিতি ঘটানোর উদ্দেশ্যে এদিনের জনসভার ডাক দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। সভার প্রধান বক্তা ছিলেন এই মুহুর্তে তৃণমূল কংগ্রেস বিরোধী মুখ হিসাবে পরিচিত কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি, পূজা রায়চৌধুরী, উত্তর ২৪ পরগনা গ্রামীণ জেলা সভাপতি অমিত মজুমদার, সালাউদ্দিন ঘরামী, হিরন্ময় দাশ, কাদের সরদার প্রমূখ। এদিন বক্তব্যে রাজ্যের উন্নয়ন নিয়ে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর বক্তব্য ছাড়া রাজ্যে কোন উন্নয়ন হয়নি'। তৃণমূল নেতাদের রামছাগল বলে মন্তব্য করে রাজ্যে এক মাত্র তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। রাজ্যে একশ দিনের কাজ থেকে আবাস যোজনা সহ সমস্ত ক্ষেত্রে কাটমানি খাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমন করতে দেখা যায় কৌস্তভ বাগচিকে। নির্বাচন কমিশন নিয়ে বলতে গিয়ে কৌস্তভ বাগচি বলেন, 'এই চটি চাটা নির্বাচন কমিশন, ওর মুখের ভিতরে চটি গুজে দেব'।
জন পড়েছেন

Post a Comment