তীব্র দহন মাথায় নিয়েই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে পরিবেশ কর্মীরা

তীব্র দহন মাথায় নিয়েই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে পরিবেশ কর্মীরা




ইছামতি সংবাদ, বসিরহাট, ৫ জুন : বৃক্ষরোপণ ও পরিবেশ সম্পর্কিত সচেতনতার মধ্য দিয়ে সোমবার একাধিক কর্মসূচির সঙ্গে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য "প্লাস্টিক বর্জন"।

          ৫ ই জুন সোমবার বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উদযাপনের জন্য এদিন একাধিক সংগঠনের উদ্যোগে  পালিত হয় নানা অনুষ্ঠানের। সোমবার সকালে বসিরহাট টাউন হল মাঠ থেকে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল পরিবেশ বন্ধু বসিরহাট শাখার পক্ষ থেকে। টাউন হল মাঠে বৃক্ষরোপণ এর পাশাপাশি টাউন হল মাঠ থেকে বোর্ড ঘাট পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয় কর্মসূচির অঙ্গ হিসাবে। এরপর বোটঘাট মোড়ে পরিবেশ সচেতনতার উপরে পথসভায় যোগদান পরিবেশ বন্ধুর সভাপতি ড: নারায়ন দাশ, সম্পাদ সম্পাদক শমিক চক্রবর্তী সহ পরিবেশ বন্ধুর সদস্যবৃন্দরা ছাড়াও বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। 



          এদিন টাকিতেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল ইছামতী বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে। এদিন বিকালে টাকি থুবার মোর এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক পথসভার আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। দূষণের জর্জরিত টাকি পৌরসভাকে  দূষণমুক্ত করতে  প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয় সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব মিলন গাইন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণ মুখার্জী, টাকি বিজ্ঞান চক্রের সভানেত্রী মনীষা মুখার্জী, ইছামতী বিজ্ঞান কেন্দ্রের সভাপতি পার্থ মুখার্জী, সম্পাদক প্রদীপ্ত সরকার, সমাজসেবী দীপক বোস, প্রনব সরকার, নারায়ণ দাশ প্রমুখ। 



        পরিবেশ দিবসের প্রাক্কালে রবিবার বিকালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল দোসর নাট্য সংস্থার পক্ষ থেকে। বৃক্ষরোপণ, পদযাত্রা ও নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে দোসর নাট্য সংস্থার ক্ষুদে কলা কুশলীরা। পরিবেশ সচেতনতা উপরে একটি নাট্য প্রদর্শনীও করা হয় তাদের দিয়ে।


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন