পাঁচ পরে বাড়ি ফিরল ঝাড়খন্ডের গুড্ডু

পাঁচ পরে বাড়ি ফিরল ঝাড়খন্ডের গুড্ডু




ইছামতি সংবাদ, বসিরহাট, ২০ জুন : দীর্ঘ পাঁচ বছর নিখোঁজ থাকার পরে হিঙ্গলগঞ্জ থেকে উদ্ধার হল ঝাড়খণ্ডের  বছর ত্রিশের গুড্ডু রবিদাস। 

         ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার জীরওয়াবাড়ী থানার এলাকার কবুতর খোপি গ্রামের বাসিন্দা গনেশ রবিদাসের ছেলে গুড্ডু রবিদাস। টিউব কল বসানোর কাজ করতো গুড্ডু। পাঁচ বছর আগে একদিন কল বসানোর জন্য বাড়ী থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ খোঁজা খুঁজির পরে থানায় নিখোঁজ মামলা করেও কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে পাঁচ বছর পর হিঙ্গলগঞ্জের আহ্লাদি ফাউন্ডেশন এর তৎপরতায় খোঁজ মিলল গুড্ডুর। ওই সংস্থার সদস্যরা গুড্ডুকে হিঙ্গলগঞ্জ এ ঘোরাঘুরি করতে দেখে তাকে উদ্ধার করে খবর দেয় বাড়িতে। ছেলের খবর পেয়ে মঙ্গলবার গুড্ডুর পরিবারের লোকেরা হিঙ্গলগঞ্জ এ আসে তাকে নিতে। বাবা মা ও ভাইয়ের হাতে গুড্ডুকে তুলে দেন সংস্থার চেয়ারম্যান সুশান্ত ঘোষ।


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন