উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ৪৮ ঘন্টার মধ্যেই উত্তর-পূর্বের রাজ্যে অগ্রসর হবে বর্ষা : আইএমডি

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ৪৮ ঘন্টার মধ্যেই উত্তর-পূর্বের রাজ্যে অগ্রসর হবে বর্ষা : আইএমডি




নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ৯ জুন : উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘন্টার মধ্যেই উত্তর-পূর্বের রাজ্যে অগ্রসর হবে বর্ষা। শুক্রবার এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র। শুক্রবার তিনি বলেছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বৃহস্পতিবার কেরল এবং তৎসংলগ্ন তামিলনাড়ু এলাকায় অগ্রসর হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে কর্ণাটকের আরও কিছু অংশ, কেরলের অবশিষ্ট অংশ এবং তামিলনাড়ুর কিছু অংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। এছাড়াও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বর্ষা উত্তর-পূর্ব রাজ্যগুলিতে অগ্রসর হবে।

ঘূর্ণিঝড় 'বিপর্যয়' সম্পর্কে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডিজি ডঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতীয় উপকূল থেকে দূরে, তাই সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে গুজরাট উপকূলের কাছে পরোক্ষভাবে ঝড়ো হাওয়ার গতি শুরু হবে...আমরা মৎস্যজীবীদের ১৩ জুন পর্যন্ত মধ্য আরব সাগর ও ১৫ জুন পর্যন্ত উত্তর আরব সাগর পর্যন্ত না যাওয়ার পরামর্শ দিচ্ছি।


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন