সরূপনগরের আমুদিয়া থেকে সোনার বিস্কুটসহ গ্রেফতার এক পাচারকারী
ইছামতি সংবাদ, স্বরূপনগর, ২০ জুলাই : সরুপনগর এর আমুদিয়া সীমান্ত থেকে বিএসএফের হাতে সোনার বিস্কুট সহ ধরা পড়ে হাসান গাজী নামে এক পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি সোনার বিস্কুট। সোনার বিস্কুট সহ পাচারকারীকে তুলে দেওয়া হয় তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে।
জানা যায় স্বরূপনগরের আমুদিয়া এলাকার বাসিন্দা হাসান গাজী। রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে আমুদিয়া সীমান্তে কড়া নজরদারি চালায় বিএসএফ। তখনই একটি মোটর বাইকের চেপে সীমান্তের দিকে যাওয়ার সময় ধরা পড়ে হাসান। তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ৩১ লক্ষ টাকা। বৃহস্পতিবার সকালে সোনার বিস্কুট সহ ওই পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ।

Post a Comment