আইনজীবীদের বিক্ষোভে বন্ধ বসিরহাট মহকুমা আদালতের সমস্ত কাজকর্ম

আইনজীবীদের বিক্ষোভে বন্ধ বসিরহাট মহকুমা আদালতের সমস্ত কাজকর্ম




ইছামতি সংবাদ, বসিরহাট, ২০ জুলাই : বৃহস্পতিবার একদিনের কোট বয়কটের ডাক দিলেন বসিরহাট মহকুমা সিভিল ও ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। বসিরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্রাক এক এর জজের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এদিন আন্দোলনে নামেন আইনজীবীরা।



           বৃহস্পতিবার সকাল থেকেই বসিরহাট মহকুমা আদালতে শুরু হয় আইনজীবীদের কর্ম বিরতি। আদালতের মূলদ্বার বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান আইনজীবীরা। বসিরহাট মহকুমা আদালতের ক্রিমিনাল ও সিভিল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উদ্যোগে বন্ধ হয়ে যায় এদিনের সমস্ত কাজকর্ম। মূলত বসিরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্রাক এক আদালতের জজের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অবিলম্বে তার অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান আইনজীবীরা।

           প্রসঙ্গত আইনজীবীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগে গত ৬ এপ্রিল থেকে ফাস্ট ট্রাক এক জজের আদালত বয়কটের ডাক দিয়েছিলেন আইনজীবীরা কিন্তু গত কয়েক মাসেও তার কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার টোকেন কর্ম বিরতি শুরু করেন তারা। বসিরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্রাক এক কোর্টের জজ ও এডিজের বিরুদ্ধে অভিযোগ  তুলে কিমিনাল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অর্পণ হালদার বলেন, 'জজ সাহেব আমাদের সঙ্গে অসহযোগিতা করে সাধারণ মানুষকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। তার প্রতিবাদে অবিলম্বে তার অপসারণ এর দাবি জানাচ্ছি আমরা'। একই সাথে বসিরহাট মহকুমা আদালতের একাধিক বিভাগ নিয়ে সংস্কারের দাবি তুলেছেন ক্রিমিনাল বার এসোসিয়েশনের সভাপতি শাহিদ বারি। 

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন