১৪৪ ধারার মধ্যেই বসিরহাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মীরা

১৪৪ ধারার মধ্যেই বসিরহাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি কর্মীরা




ইছামতি সংবাদ, বসিরহাট, ২১ জুলাই : বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বসিরহাটেও বিডিও অফিসের সামনে পঞ্চায়েত ভোটে দুর্নীতির অভিযোগে অবস্থান বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা ১৪৪ ধারার মধ্যেই চলে বিজেপির অবস্থান বিক্ষোভ।
           শুক্রবার একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে যখন কলকাতা মুখি তৃণমূলকর্মীরা, তখনই বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমস্ত ব্লকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল হলেন বিজেপি কর্মীরা। পঞ্চায়েত ভোটে দুর্নীতির অভিযোগ তুলে বিডিওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য আগেই অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। সেই কর্মসূচি শুক্রবার বসিরহাটের একাধিক বিডিও অফিসে দেখা গেল অবস্থান বিক্ষোভ করতে। বসিরহাট মহকুমার বসিরহাট ১ বসিরহাট ২ নম্বর ব্লক, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বাদুড়িয়া সহ একাধিক ব্লকে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করতে সামিল হন বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভে বিজেপির রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বসিরহাট দু নাম্বার ব্লকে ছিলেন অর্চনা মজুমদার ও বাদুড়িয়া ব্লকে উপস্থিত ছিলেন দুলাল বর। তবে আগে থেকেই সমস্ত বিডিও অফিস সংলগ্ন এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। যার ফলে কর্তব্যরত পুলিশকর্মীদের সাথে সাময়িক বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যদিও সরকারি ঘোষণা অনুযায়ী ১৪৪ ধারা মেনে বিডিও অফিস থেকে বেশ খানিকটা দূরেই রাস্তার উপরে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেল বিজেপি কর্মীদের।
জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন