সীমান্ত থেকে বিএসএফের হাতে ধৃত এক ভারতীয় সহ পাঁচ
ইছামতি সংবাদ, স্বরূপনগর, ১৯ জুলাই : বিনা পাসপোর্টে সীমান্ত পেরোনোর অভিযোগে মঙ্গলবার রাতে স্বরূপনগরের দুটি পৃথক এলাকা থেকে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে বিএসএফ। সরুপনগর সীমান্ত থেকে ধৃত পাঁচ অভিযুক্তের মধ্যে একজন ভারতীয়। ধৃতদের বুধবার তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে।
মঙ্গলবার সন্ধ্যার পরে স্বরূপনগরের বিথারী ও হাকিমপুর দুটি পৃথক সীমান্ত থেকে ৫ জনকে গ্রেফতার করে বিএসএফ। ধৃতরা হল বাংলাদেশের মৌলভী বাজার এলাকার বাসিন্দা লিটন দেব, সাতক্ষীরার বাসিন্দা মিলন কুমার বিশ্বাস ও মিঠুন ঘোষ আর ফরিদপুরের বাসিন্দা রাজু। অন্যদিকে সীমান্ত থেকে কৃষ্ণ দাস নামে আরও এক যুবককে বিনা পাসপোর্টে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল বলে গ্রেফতার করে বিএসএফ। কৃষ্ণ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এর বাসিন্দা। সীমান্ত থেকে ধৃতদের বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে। বুধবার তাদের বসিরহাট মহাকুম আদালতে পাঠায় পুলিশ।
জন পড়েছেন

Post a Comment