ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাসনাবাদ, বোমাবাজি

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাসনাবাদ, বোমাবাজি 




ইছামতি সংবাদ, হাসনাবাদ, ৯ জুলাই : ভোটের নির্ধারিত সময় পেরোতেই হাসনাবাদের আমলানি পঞ্চায়েতে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে শনিবার রাতে। চলে বোমাবাজি। বোমায় যখন হয় দুই দুষ্কৃতী। দুষ্কৃতীদের মোটরবাইক পুড়িয়ে দেয় গ্রামবাসীরা।



          জানা যায় গতকাল বিকাল পাঁচটায় ভোটের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও দীর্ঘ লাইন থাকায় হাসনাবাদ আম্লানি পঞ্চায়েতের ২৭৪ ও ২৭৫ নম্বর বুথে আশারিয়া প্রাইমারি স্কুলে রাত পৌনে বারোটা পর্যন্ত চলে ভোট প্রক্রিয়া। ভোট দান পর্ব চলাকালীন আনুমানিক রাত নটা নাগাদ স্কুলে হামলা চালায় দুষ্কৃতীরা। রাতে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ছত্রভঙ্গ করতে আনুমানিক তিন থেকে চারটি বোমা চার্জ করে স্কুল চত্বরে। বোমা ফেটে দুই দুষ্কৃতীও জখম হয় বলে জানা যায়। এই ঘটনায় দুষ্কৃতীদের হামলার মুখে প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা একত্রিত হয়ে দুষ্কৃতীদের মোটর বাইক গুলি পুড়িয়ে দেন। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও ভোটের লাইনে দাঁড়ান গ্রামের মানুষ।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন