সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর সদস্যরা

সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এর সদস্যরা




ইছামতি সংবাদ, হিঙ্গলগঞ্জ, ১২ জুলাই : ভোটের দিন ঘটে যাওয়া রাজনৈতিক বিবাদের বিষয়ে সরে জমিনে খতিয়ে দেখতে হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত স্বরূপকাঠি গ্রামে পৌঁছালেন বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। টিমের নেতৃত্বে ছিলেন বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ।

          পঞ্চায়েত নির্বাচন মিটতেই পশ্চিমবাংলার অশান্তির বিষয় নিয়ে খতিয়ে দেখতে চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করে বাংলায় প্রতিনিধি দল পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা।  বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এর নেতৃত্বে টিমে রয়েছেন সাংসদ সৎপাল সিং, সাংসদ রাজদীপ রায় ও সাংসদ শ্রীমতি রেখা ভার্মা। বুধবার বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা পৌঁছে যান বসিরহাট মহকুমার প্রত্যন্ত সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি গ্রামে।

           প্রসঙ্গত গত শনিবার ভোটের দিন রাজনৈতিক হিংসায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল স্বরূপকাঠি গ্রামে। দুলদুলি পঞ্চায়েতের ১৫০ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগে প্রতিবাদের নেমেছিলেন গ্রামবাসীরা। ভোট চলাকালীন অবাধে ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেন গ্রামের মহিলারা। তারপরও পুকুর থেকে সেই ব্যালট বাক্স তুলে নিয়ে এসে চলে ভোট পর্ব। এবং ছাপ্পা দেওয়ার অভিযোগে রুখে দাঁড়ানো গ্রামবাসীদের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় জখম হন বেশ কয়েকজন গ্রামবাসী। যাদের মধ্যে কয়েকজন চিকিৎসাধীন বসিরহাট জেলা হাসপাতালে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ ও রাজ্য বিজেপির মুখপাত্র  অর্চনা মজুমদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন