গণনা কেন্দ্রের পিছন থেকে উদ্ধার ব্যালট, বাদুড়িয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা

গণনা কেন্দ্রের পিছন থেকে উদ্ধার ব্যালট, বাদুড়িয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা




ইছামতি সংবাদ, বাদুড়িয়া, ১৮ জুলাই : ভোট গণনার এক সপ্তাহের মাথায় বাদুড়িয়া থেকে উদ্ধার হল অসংখ্য ব্যালট পেপার। ব্যালট পেপার উদ্ধার হওয়ার ঘটনায় বাদুড়িয়ায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও মুখে কুলুপ তৃণমূলের।


          গত ১১ জুলাই সারা রাজ্যের সাথে বাদুড়িয়াতেও হয় তিরস্তর পঞ্চায়েত ভোটের গণনা। বাদুড়িয়া ব্লকের মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হয়  বাদুড়িয়া দিলীপ হাই স্কুলে। সেই স্কুলেরই পিছন থেকে মঙ্গলবার উদ্ধার হল অসংখ্য ব্যালট পেপার। জানা যায় বাম কংগ্রেস ও বিজেপি সমস্ত দলেরই ব্যালট পেপার উদ্ধার হয়েছে স্কুলের পিছন থেকে। স্কুলের পিছনের বাগান ও পুকুর পাড় থেকে প্রায় পাঁচশোরও বেশি ব্যালট পেপার উদ্ধার হয় এদিন। ব্যালট পেপার উদ্ধার নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে। ব্যালট পেপার উদ্ধার হওয়ার পিছনে শাসক দলের ও প্রশাসনের কারসাজি রয়েছে বলে অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে বিজেপির বসিরহাট সংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার বলেন, 'দেখুন আমরা প্রথম থেকে যে অভিযোগ করে আসছিলাম ব্যালট পেপার উদ্ধার হওয়ায় তার সত্যতা প্রমাণিত হয়ে গেল। পাঁচ বছর যে উন্নয়ন হবে তার জন্যই সাধারণ মানুষের দেওয়া ভোট পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্লজ্জভাবে ব্যবহার করে ভোট কেন্দ্র থেকে গণনা কেন্দ্র পর্যন্ত দুর্নীতির আশ্রয় নিয়ে ক্ষমতায় বসেছে তৃণমূল তা আরো একবার প্রমাণ হয়ে গেল'। এই ঘটনায় একই সুরে একযোগে তৃণমূল সরকারকে আক্রমণ করেন বাদুড়িয়া জেলা ১৮ নাম্বার পরিষদের কংগ্রেস প্রার্থী সঞ্জয় মন্ডল ও সিপিএম নেতা অনিমেষ মুখার্জি।

       


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন