বসিরহাট মহকুমা শাসকের সভা ঘরে ৭৭ তম গান্ধী প্রয়াণ দিবস
ইছামতি সংবাদ, ৩০ জানুয়ারি : মঙ্গলবার সর্বধর্ম সমন্বয়ে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পালিত হলো গান্ধী প্রয়াণ দিবস। ৭৭ তম গান্ধী প্রয়াণ দিবসে গীতা, কোরআন ও বাইবেল পাঠ করেন তিন ধর্মের প্রতিনিধিরা।
বসিরহাট মহকুমা শাসকের উদ্যোগে মহাত্মা গান্ধীর ৭৭ তম প্রয়াণ দিবসের আয়োজন করা হয়েছিল দপ্তরের সভা ঘরে। বসিরহাট মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকুমা শাসক আসিস কুমার, ডিএমডিসি প্রহ্লাদ বিশ্বাস, মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রমা রানী দত্ত প্রমূখ। গান্ধীজীর প্রতীকৃতিতে মাল্যদানও প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে সর্বধর্ম সমন্বয়ে গীতা পাঠ করেন শ্রীজিত মুখার্জি, কোরআন পাঠ করেন মোঃরমজান শেখ, ও বাইবেল পাঠ করেন ফাদার রেভারেন্ট ভানলাল হাঁকা রালতে ও প্রবীর বিশ্বাস। গান্ধীজীর প্রয়াণ দিবসে তার স্মৃতির প্রতিশ্রদ্ধা জানিয়ে একাধিক বক্তার বক্তব্য ও ভজন গানের মধ্য দিয়ে পালিত হয় এদিনের অনুষ্ঠান।
জন পড়েছেন


Post a Comment