পিসিএম গার্লস হাই স্কুলে দুদিনের বিজ্ঞান প্রদর্শনী

পিসিএম গার্লস হাই স্কুলে দুদিনের বিজ্ঞান প্রদর্শনী




ইছামতি সংবাদ, ২৮ জানুয়ারি : বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার উদ্যোগে দুদিনের একটি বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুলে। চতুর্থ বর্ষে মডেল সহ বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে আনুমানিক ২৯ জন ছাত্র-ছাত্রী।



         ২৭ ও ২৮ জানুয়ারি দুদিনের বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার উদ্যোগে। রবিবার ছিল বিজ্ঞান প্রদর্শনীর শেষ দিন। এ বছর প্রদর্শনীতে অংশগ্রহণ করে বসিরহাটের বিভিন্ন স্কুলেরছাত্র-ছাত্রীরা। মোট ২৯ টি মডেল স্থান পায় প্রদর্শনীতে। 



        বিশ্ব চেতনায় বিজ্ঞান সংস্থার এ বছরের পরিবেশ বিষয়ক ভাবনার উপরে প্রদর্শনীর বিষয় ধার্য করা হয়েছিল জল সংরক্ষণ ও গৃহস্থলী শীতল রাখার প্রাকৃতিক উপায়। যে বিষয়ের উপরে প্রদর্শনীর ছাত্র-ছাত্রীদের মডেলের উপরে চলে বিচার প্রক্রিয়া। বিচারক হিসেবে ছিলেন প্রসূন ভট্টাচার্য, ভাস্কর তরফদার ও অধ্যাপক জগন্নাথ দাস মহাশয়। রবিবার প্রদর্শনীর বিষয়কে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রধান আলোচক ছিলেন ডাক্তার শর্মিষ্ঠা রায় ও সংস্থার সম্পাদক মলয় মন্ডল।


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন