কাষ্ট সার্টিফিকেট জাল করার অভিযোগে বসিরহাটে সরকারি কর্মচারীর বাড়িতে সিবিআই হানা

কাষ্ট সার্টিফিকেট জাল করার অভিযোগে বসিরহাটে সরকারি কর্মচারীর বাড়িতে সিবিআই হানা




ইছামতি সংবাদ, বসিরহাট, ৩ ফেব্রুয়ারি : শনিবার সকাল থেকে বসিরহাটের নৈহাটির বাসিন্দা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কর্মী রজত মন্ডলের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে তল্লাশি।

           বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রজত মন্ডল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার পদে কর্মরত। ব্যাওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সিডিউলকাষ্ট প্রমাণপত্র জাল করার অভিযোগে শনিবার তার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। পাঁচ জন সিআরপিএফ জওয়ান সহ সিবিআই আধিকারিকরা এদিন সকাল আটটা নাগাদ হাজির হন রজত মন্ডলের বাড়িতে। তারপর প্রায় ৫ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। পরে সিবিআই আধিকারিকরা চলে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন রজত মন্ডল। ব্যাক ওয়ার্ড দপ্তরের কর্মী হিসেবে বেশ কিছুদিন আগে পর্যন্ত বসিরহাটের এসডিও অফিসেই কর্মরত ছিলেন তিনি। গত পৌরসভা নির্বাচনের পরে বসিরহাট পৌরসভার এক জনপ্রতিনিধির ভুয়ো পরিচয় পত্র নিয়ে অভিযোগ উঠেছিল বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে। শাসক দলের  ওই  জনপ্রতিনিধির পরিচয় পত্র প্রভাব খাটিয়ে বার করা হয় বলে অভিযোগ ওঠায়  রজত মন্ডলের বিরুদ্ধে  এই কাজ করে দেওয়ার অভিযোগ উঠেছিল।  যে ঘটনাকে কেন্দ্র করে  ডিপার্টমেন্টাল তদন্ত শুরু  হওয়ায় বসিরহাট থেকে হেডকোয়ার্টারে ট্রান্সফার করা হয় রজত মন্ডলকে।  সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন  তার বাড়িতে তদন্তে আসেন সিবিআই আধিকারিকরা। সাংবাদিকদের সামনে তদন্তের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে সিবিআই আধিকারিকরা তদন্তের বষয়ে তাকে কিছুই জানায়নি বলে উল্লেখ করে রজত মন্ডল জানান,  'ডিপার্টমেন্টের কাছ থাকে আমার কাছে যা জানতে চেয়েছিল আমি সে বিষয়ে আগেই উত্তর জানিয়ে দিয়েছি। আজ কি বিষয়ে সিবিআই তদন্তে এসেছিল সেবিষয়ে বলতে পারবো না '।


জন পড়েছেন

0/Post a Comment/Comments

বিজ্ঞাপন

বিজ্ঞাপন